- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে : নজরুল ইসলাম মুনিম
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ
নিউজ ডেস্কঃ
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এলাকার প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
এসব সামাজিক ব্যাধি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ হুমকি। তাই এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি প্রয়োজন। একই সঙ্গে তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করে স্থায়ী সমাধান সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সম্মিলিত প্রতিরোধ।
তিনি আরও বলেন, আমাদের ছড়ারপাড় এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত কমিটি ও যুব সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সাধারণ মানুষের মাঝে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটি ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর যৌথ উদ্যোগে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আশরাফ চৌধুরী খালেদ, সাইফুল আলম খান কয়েছ, হাজী আব্দুর রহমান, হাবিবুর রহমান মজলাই, হাজী আব্দুল্লাহ, এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল আহমদ, কালাম আহমদ, দিদারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ সবুর আহমদ জালাল, প্রচার সম্পাদক আব্দুল নূর, সিনিয়র সদস্য দিলীপ আহমদ, ফয়সাল আহমদ, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন লায়েক, মুরাদ আহমদ, কয়েছ আহমদ, ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর সহ-সভাপতি জুবেদ খান, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ ও শমসুর রহমান ফয়েজ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাজির, সমাজসেবা সম্পাদক সুজন আহমদ, সিনিয়র সদস্য শহিদুর রহমান সনি, আনিসুর রহমান সাজু, আনিসুর রহমান রাজিব, রিপন আহমদ, রাহাত আহমদ, রিফাত আহমদ ও রেজোয়ান আহমদ রাহি সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধমূলক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ডে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৯১ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


