শিরোনামঃ-

» জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

Manual7 Ad Code

আনন্দ মিছিলটি সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

Manual8 Ad Code

মিছিল শেষে পথসভায় আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বমঞ্চে এই সফল এবং ঐতিহাসিক জাতিসংঘ সফর বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি ও দ্বিপাক্ষিক কূটনীতিকে নতুন উচ্চতায় উন্নীত করেছে।

Manual3 Ad Code

তাঁর এই যুগান্তকারী নেতৃত্ব ও সফল সফর বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে এক নতুন বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, ছাত্রদল সর্বদা দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব ও দেশনেতার নির্দেশনায় রাজপথে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদল নেতা কামরুল আলম চৌধুরী, মহানগর ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভূইয়া, ঢাকা দক্ষিণ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, সিলেট মহানগর ২১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা জাবির হোসাইন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা মহসিন চৌধুরী, মো: খোবাইব ইসলাম, নাবিল চৌধুরী, সাইফুল ইসলাম সহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031