শিরোনামঃ-

» শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

Manual3 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধারা দিনরাত কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠান।

অথচ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ট্রলি পাওয়ার মতো মৌলিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

তার ওপর ট্রলি সংকট নিয়ে কথা বলতে গেলে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সাথে যে ধরনের অশালীন, অমার্জিত ও দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়ার মতো নয়।

Manual4 Ad Code

একই সাথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত পরিমাণ ট্রলি নিশ্চিত করা এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও উন্নত সেবা প্রদানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ট্রলির বিষয় নিষ্পত্তি করায় নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Manual5 Ad Code

বিবৃতি দাতার হলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় হয়রানি শিকার হচ্ছেন তাদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30