শিরোনামঃ-
- জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০২৬ এর সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত
- ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে : সিসিক প্রশাসক
- সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
- ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাই সম্মিলিত উদ্যোগ, সচেতনতার বিকল্প নেই
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে : মুফতি আলী হাসান উসামা
- যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে : নজরুল ইসলাম মুনিম
- জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল
- সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান
- জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল
» তারেক রহমানের যোগ্য নেতৃত্বে পূর্বের তুলনায় দেশের বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে : নাসিম হোসাইন
প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
‘তেলের মূল্য বৃদ্ধি পেলেও সেই তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি।
রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণেই বর্তমান সরকার দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে,’ বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পূর্বের ও বর্তমান বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর বন্দরবাজার সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সর্বদা সচেষ্ট।
আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতা থাকা সত্ত্বেও সরকারের কার্যকর পদক্ষেপের কারণে দেশের বাজারে তার বড় ধরনের কোন নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া হয়নি।
আমরা জনগণের দল, তাই সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এই তদারকি ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠান পরিচালনা করেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও বাজার স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিচ্ছি।
কোন অপশক্তি যেন কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আমির হোসেন ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, লল্লিক আহমদ চৌধুরী, মো. জমির উদ্দিন, সোহেল আহমদ, মতিউর রহমান শিমুল, আব্দুল মুমিন, মো. হারুনুর রশিদ এবং নুরুল ইসলাম, ৩৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৪২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুল মুকিত, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তাহের আলী সুমনসহ দলীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং বর্তমান সরকারের জনকল্যাণমুখী অর্থনৈতিক পদক্ষেপসমূহ তাদের সামনে তুলে ধরেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০২৬ এর সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত
- ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে : সিসিক প্রশাসক
- সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
- ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাই সম্মিলিত উদ্যোগ, সচেতনতার বিকল্প নেই
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ২০২৬ এর সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত
- ছড়া-ড্রেনে ময়লা ফেললে জলাবদ্ধতা ও রোগজীবাণু ছড়াবে : সিসিক প্রশাসক
- সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই : সিসিক প্রশাসক
- ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাই সম্মিলিত উদ্যোগ, সচেতনতার বিকল্প নেই
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে নাগরিক সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম


