শিরোনামঃ-

» সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত ‘সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান’

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

“সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬।

এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে দুইদিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালী ও বেলুন উড়িয়ে এবং আলোচনা সভা ও ইসিপিএস এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সিলেটে পরিবেশবান্ধব ও পরিকল্পিত সুষম নগর উন্নয়নের তাগিদ দিয়েছেন।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মফিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সায়েম প্রধান শামীম (পিপিএম), গণপূর্ত বিভাগ সিলেট নির্বাহী প্রকৌশলী আবু জাফর প্রিনঞ্চ, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিম, সিলেট উন্নয়ন কতৃপক্ষের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো সাদিউর রহিম জাদিদ।

সভাপতির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “স্মার্ট ও টেকসই সিলেট গড়ার প্রত্যয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কয়েস লোদী বলেন, দ্রুত বর্ধনশীল নগরগুলোতে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ।

প্রতিটি নাগরিকের সর্বজনীন বাসস্থানের সুযোগ সৃষ্টি ও আধুনিক নগর সুবিধার প্রসারে সরকার বদ্ধপরিকর।

Manual2 Ad Code

সিলেটকে একটি বাসযোগ্য, সবুজ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নগর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সর্বসাধারণের জন্য আবাসন সুবিধা জোরদার করার ওপর আলোকপাত করেন।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং নগর উন্নয়নের নানা ভবিষ্যৎ পরিকল্পনা প্রদর্শিত হয়।

Manual1 Ad Code

দিবসটি উদযাপনে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম যুক্ত রয়েছে।

এছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে।

তরুণ প্রজন্মকে পরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে চিত্রাঙ্কন, আবাসনবিষয়ক ভাবনা প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

ইতোমধ্যে নগরায়ণসংশ্লিষ্ট ৩০টিরও বেশি ভাবনা জমা পড়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, নগর পরিকল্পনাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031