- বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম : আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
- শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব ১৫ দিনের মধ্যে দাখিল চায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ
- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যাত্রা শুরু, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ
- শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : প্র. ড. দিদার চৌধুরী
- সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব
- সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ
- বালুচরে ৩৬নং ওয়ার্ড জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
- প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
» সিলেটে ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকারিং বন্ধের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্যের জরুরি সভা
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের কথিত অযাচিত হয়রানি, মাত্রাতিরিক্ত রেকার বিল ও মামলা প্রদান এবং পর্যাপ্ত পার্কিং স্থানের তীব্র সংকট নিরসনের দাবিতে একযোগে আন্দোলনের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-৭০৭)-এর প্রধান কার্যালয়ে ‘সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি’ এবং ‘সিলেট জেলা অটো টেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজিঃ নং ২০৯৭)’-এর নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর কেন্দ্রীয় সভাপতি মো. জাকারিয়া আহমদের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, কার্যকরী সভাপতি মো. জামিল আহমেদ লিটন, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক জোট (২০৯৭) সভাপতি মোঃ মতাছির আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী, এম বরকত আলী, রাজা আহমেদ রাজা, রফিকুল ইসলাম, আসকর আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অনতিবিলম্বে এসব সমস্যা সমাধান ও দাবিনামা পেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
এতেও কাজ না হলে আগামী দুই-তিন দিনের মধ্যে মানববন্ধন, সুবিশাল মালিক-শ্রমিক সমাবেশ এবং সর্বাত্মক কর্মবিরতির মতো কঠোর ও চূড়ান্ত আন্দোলন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এছাড়া উক্ত যৌথ পরামর্শ সভায় ৭০৭, ২০৯৭ এবং সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম : আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
- শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব ১৫ দিনের মধ্যে দাখিল চায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্যসামগ্রী বিতরণ
- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যাত্রা শুরু, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর