- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
- আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
- মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
» জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এফআইভিডিবির ‘Young People Building Urban Resilience in Bangladesh’ প্রকল্পের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ২টি করে মোট ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সহকারী মোহাম্মদ মাহবুবুর রহমান, এফআইভিডিবির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডের সমাজসেবক আব্দুর রহিম মল্লিক ও ফরহাদ আহমদ।
ভ্যানগুলো গ্রহণ করেন ১৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব মো. মোকাররম হোসেন ও বর্জ্য সুপারভাইজার আবু সুফিয়ান; ২৩ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব বিন্দু মজুমদার ও বর্জ্য সুপারভাইজার পান্ডব দে এবং ২৪ নম্বর ওয়ার্ডের পক্ষে ওয়ার্ড সচিব প্রীতিশ দাশ ও বর্জ্য সুপারভাইজার বিলাশ দেব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী, কমিউনিটি মোবিলাইজার আব্দুল মালেক, রাফি, অপূর্ব, সুবর্না, পলি, মনিশা, রাজিয়া, শাকিলা ও আব্দুল আহাদ। প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বর্জ্য বহনকারী ভ্যানগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ ও পরিবহনে ব্যবহৃত হবে।
এর মাধ্যমে খোলা জায়গা, ড্রেন ও নালা-নর্দমায় বর্জ্য জমে যাওয়ার প্রবণতা কমানো এবং জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা মোকাবিলায় সহায়তা করবে।
পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর