শিরোনামঃ-

» সিলেটে নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে এক নৃত্যশিল্পী সুবর্ণা সাহা (৩০)’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় থাকতেন।

Manual1 Ad Code

সুবর্ণা সহা নগরীর নয়াসড়কস্থ দি খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি সিলেটের নৃত্যশৈলী সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি এর আগে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করতেন।

Manual4 Ad Code

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, প্রাথমিকভাবে কোন কারণ জানা যাচ্ছে না তবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

Manual2 Ad Code

মায়ের সাথে কাজল শাহ এলাকার ভাড়াটে বাসায় বসবাস করতেন তিনি। সুবর্ণার বাবা কয়েক বছর আগে মারা যান। ২ বোনের মধ্যে সুবর্ণা ছোট, তাদের কোন ভাই নেই। তাঁর মা মমতা সাহা রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930