শিরোনামঃ-

» গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার

Manual4 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে মীরগঞ্জের কুশিয়ারা নদীতে এ নৌকা বাইচ শুরু হয়। এতে মোট ৬টি নৌকা দল অংশগ্রহণ করে। এই নৌকাবাইচ দেখতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন।

Manual3 Ad Code

প্রতিযোগিতায় হাকালুকির বাঘ নৌকাকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে নওয়াই বাংলালিংক নৌকা।

Manual4 Ad Code

নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুকে পাল্লা দিয়ে ছুটে চললে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।

Manual8 Ad Code

এর আগে গত ২৮ আগস্ট পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ হয়। হাজারো মানুষ ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ উপভোগ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930