- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
- আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
- মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন
প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ ও প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রযুক্তির সঠিক, সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা বিকাশ করতে হবে।
প্রযুক্তিগত জ্ঞান, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতাই ভবিষ্যৎ তরুণ সমাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নেবে।
কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।
প্রভাষক মাওলানা ফয়সাল আহমেদের কুরআন তেলাওয়াত ও প্রভাষক জুই রাণী তালুকদার কর্তৃক গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক এস এম আবু সাইম।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা এখন আর বাড়তি কোনো গুণ নয়, বরং এটি শিক্ষা ও কর্মজীবনের অন্যতম ভিত্তি।
শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্ভাবনী ধারণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে হবে।
প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ১৫টি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রজেক্টের প্রদর্শনী।
শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ সৃজনশীল সমাধান ও ধারণা অতিথি ও শিক্ষকদের সামনে তুলে ধরেন।
আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এই উদ্যোগ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষার্থীদের মাঝে কম্পিউটেশনাল থিঙ্কিং ও উদ্ভাবনের মানসিকতা বিকাশে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য এই কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর