- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজঃ সিলেটের বিশ্বনাথে সৌদী প্রবাসী করম আলীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শশুর বাড়ির দাবি সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে পিতৃ পরিবারের দাবি সুজিনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। মৃত সুজিনা বেগম ওরফে খাদিজা আক্তার (১৯) সিলেটের বিশ্বনাথ উপজেলার ছত্রিশ রমজানপুরের সৌদী প্রবাসী করম আলীর স্ত্রী ও একই গ্রামের ছইদুর রহমানের মেয়ে।
প্রায় ১০ মাস আগে প্রবাসী করম আলী দেশে ফিরে তাকে বিয়ে করেন। কিছুদিন পর তিনি আবার সৌদীতে চলে যান।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে স্বামীর বাড়ির লোকজন ওমর আলী নামের এক সিএনজি অটোরিক্সার চালককে নিয়ে সুুজিনাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
রাত পৌনে একটার তার মৃত্যু ঘটলে শশুর বাড়ির লোকজন হাসপাতাল থেকে দ্রুত সটকে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
পরে অটোরিক্সা চালক ওমর আলীর মাধ্যমে খবর পেয়ে মৃত সুুজিনার মা-বাবাসহ স্বজনরা সিলেট ওসমানী হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পান।
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
ময়না তদন্ত শেষে বিকেলে লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
সুজিনার মা রইছা বেগমের দাবি তার মেয়েকে শশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছেন।
তার অভিযোগ শাশুড়ী দেবর ও ননদরা সুজিনাকে বাপের বাড়িতে নাইওর দিতেন না, স্বামীর সাথে ফোনে আলাপ করতে বাঁধা দিতেন, হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিতেন।
দেবর মফিজ আলী সুজিনাকে সবসময় উত্যক্ত ও যৌন হযরানী করতো। অপর দেবর আফিজ আলী তাকে বকাবকি ও গালমন্দ করতেন।
এ ঘটনায় তিনি হত্যা মামলা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
ঘটনা পর থেকে সুজিনার শশুর বাড়ির লোকজন আড়ালে চলে যাওয়্য়া তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এই সংবাদটি পড়া হয়েছে ৮২০ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


