- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
- সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
- সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির ৪৮ বছরের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও জনগণের পাশে থাকার ইতিহাস : নাসিম হোসাইন
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : খন্দকার আব্দুল মুক্তাদির
» ৩ মাসের মাথায় ঘোষনা রওশন সিনিয়র কো-চেয়ারম্যান
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আপন ভাইকে কো-চেয়ারম্যান ঘোষণা করার ৩ মাসের মাথায় এবার স্ত্রী ও সংসদে বিরোধী দলের নেত্রী রওশন এরশাকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচরায় এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, ‘আজ থেকে জাতীয় পার্টিতে কোন ভেদাভেদ নেই। নির্ধারিত সময়েই দলের কাউন্সিল হবে। এই কাউন্সিল ভণ্ডুল করার অনেক ষড়যন্ত্র হয়েছে।’
তিনি বলেন, ‘আমার মৃত্যুর পর রওশন দলের দায়িত্ব নিলে আমি খুশি হবো।’
এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ।
প্রায় ৩০ মিনিটের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় দুজনের মধ্যে। ওই বৈঠকের ১ দিন পরই রওশনকে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হলো।
এরশাদের এ ঘোষণার পর রাত সাড়ে ৮টায় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।
তিনি জানান, প্রেসিডিয়ামের অভিমতের ভিত্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি এরশাদ রংপুরে এক সংবাদ সম্মেলনে তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।
এতে ক্ষুব্ধ হয়ে পরদিনই অর্থাৎ ১৮ জানুয়ারি রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করে রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার একাংশ।
এ নিয়ে এরশাদ-রওশন দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। তারা এতদিন একে অপরের সব কর্মসূচি বর্জন করে আসছিলেন। কো-চেয়ারম্যান না করা হলে কাউন্সিল করতে না দেয়াসহ পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন রওশনপন্থীরা।
সেকারণে দলের অষ্টম জাতীয় সম্মেলনের তারিখ দফায় দফায় পেছাতে থাকে। অবশেষে সম্মেলনটি তৃতীয় বারের মতো পিছিয়ে আগামী ১৪ মে নির্ধারণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার
সর্বশেষ খবর
- দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সরকার কাজ করছে : বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
- নগর প্রকৌশলীদের নিয়ে সিলেট সিটি ও এসএনভির প্রশিক্ষন কর্মশালা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর