শিরোনামঃ-

» ঐশ্বরিয়া-জয়ার দ্বন্দ্বের কারণ নভ্যা!

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ বলিউডের প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম ‘বচ্চন পরিবার’। এই পরিবারের প্রত্যেক সদস্যই বলিউডের প্রথম সারির তারকা। এই পরিবারের ছোটরাও কম নন।

Manual8 Ad Code

অভিষেক-ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যা জন্মের পর থেকেই আলোচিত। এখন চর্চায় এই পরিবারের বড় নাতনি, নভ্যা নভেলি নন্দা।

কয়েকদিন আগে তার ছবি ভাইরাল হয়ে জন্ম দিয়েছিল বিতর্ক। এবার তো বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছেন নভ্যা। জানা গেছে, নভ্যার এসব ছবি তোলা নাকি একেবারেই পছন্দ নয় তার দাদি জয়া বচ্চনের।

Manual5 Ad Code

ওদিকে ঐশ্বরিয়া এই বিষয়ে সমর্থন দিচ্ছেন নভ্যাকে। আর এই নিয়েই নাকি বউ শাশুড়ির ঝগড়া শুরু হয়েছে বচ্চন পরিবারে।

Manual1 Ad Code

অমিতাভ নাতনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় তার ছবি পোস্ট করেন। কখনও আবার বাথরুম সেলফি বা বন্ধুদের সঙ্গে পার্টির ছবিও পোস্ট করে থাকেন।

তবে সম্প্রতি তার নকল একটি ছবি ভাইরাল হয়ে যায়। এই ছবিতেই আপত্তি তুলেছেন জয়া। এমন কিছু তাদের পরিবারের ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নেওয়া যায় না। এই ধরনের কর্মকাণ্ড প্রসঙ্গে নাতনিকে শাসন করেছেন দাদি। শোনা যাচ্ছে, তাতেই আপত্তি তুলেছেন বচ্চন বধূ।

Manual8 Ad Code

ননদ শ্বেতা নন্দা থেকে তার মেয়ে নভ্যার সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ঐশ্বরিয়া। তার দাবি, নভ্যাকে ইচ্ছেমত জীবনযাপন করতে দেওয়া উচিত। পরিবারের ঐতিহ্যের দোহাই দিয়ে কখনওই তাকে আটকে দেওয়া উচিত নয়। সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930