শিরোনামঃ-

» ‘হাউজফুল-থ্রি’র ট্রেইলার প্রকাশ (ভিডিও)

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ বলিউডের জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হাউজফুল’। এ সিরিজের পরবর্তী সিনেমা হাউজফুল-থ্রি’র ট্রেইলার প্রকাশ পেয়েছে।

Manual3 Ad Code

২৪ এপ্রিল, রোববার প্রকাশিত হয়েছে এই ট্রেইলারটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিসা হেইডন, নার্গিস ফাখরি, বোমান ইরানি এবং চাংকি পান্ডেকে।

Manual3 Ad Code

সিনেমার ট্রেইলারে দেখা যায়, লন্ডন নিবাসী বাটুক প্যাটেল (বোমান ইরানি) তার তিন ‘সংস্কারী’ কন্যা জ্যাকুলিন, লিসা এবং নার্গিসের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন।

‘সংস্কারী’ বলা হলেও তাদের দেখা যায় ক্লাব এবং পার্টিতে নাচানাচি করতে। তবে বাটুক নিজেকে ভাগ্যবান একজন বাবা হিসেবে মনে করেন এবং তিনি সিদ্ধান্ত নেন, তার মেয়েদের কখনো বিয়ে দেবেন না।

ট্রেইলারটির পরের অংশে দেখা যায়, বাটুক প্যাটেলের মেয়েদের প্রেমিকরা কিভাবে তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করছেন। প্রেমিকদের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়, রিতেশ এবং অভিষেক।

এরপর যখন প্রায় সবকিছু ঠিকঠাক তখন আবির্ভাব ঘটে জ্যাকি শ্রোফের। তিনি জানান, বাটুক প্যাটেল তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন এবং তিনি যদি সেই টাকা না দেন তাহলে বিয়ে হতে দেবেন না।

হাউজফুল-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ-সাজিদ। এ সিরিজের প্রথম সিনেমা হাউজফুল মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এরপর ২০১২ সালে মুক্তি পায় দ্বিতীয় সিনেমা হাউজফুল-টু। আগামী ৩ জুন মুক্তি পাবে হাউজফুল-থ্রি।

Manual5 Ad Code

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930