শিরোনামঃ-

» পুরুষের ওজন কমায় অন্তরঙ্গ ভালোবাসা!

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৬ | বুধবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ হেলথ ডেস্কঃ মানবদেহের ‘অক্সিটোসিন’ হরমোনটিকে বলা হয় ‘ভালোবাসার হরমোন’। নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তে দেহে এ হরমোন নিঃসৃত হয়।

Manual8 Ad Code

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ১ দল গবেষক গবেষণা করে দেখেছেন, এই হরমোন পুরুষের ওজন কমাতে পারে। এমনকি খাবার থেকে যে ক্যালরি জমে দেহে, তার মাত্রাও কমিয়ে দিতে পারে এই হরমোন।

ছোট পরিসরে এক পরীক্ষায় ২৫ জন স্বাস্থ্যবান পুরুষকে বেছে নেওয়া হয়। এদের প্রত্যেকে নাকে স্প্রে করার মাধ্যমে হয় অক্সিটোসিন হরমোন নিয়েছেন। অথবা খালি পেটে মন ভালো করা ওষুধ খেয়েছেন। এর এক ঘণ্টা পর তাদের স্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া হয়।

Manual8 Ad Code

পরে পরীক্ষায় দেখা গেছে, যারা অক্সিটোসিন হরমোন নিয়েছিলেন, তাদের দেহ কম ক্যালরি গ্রহণ করেছে এবং ফ্যাটও ৯ গ্রাম করে কম ছিল। পাশাপাশি তাদের দেহের বিপাক ক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

প্রধান গবেষক এলিজাবেথ লসন বলেন, আমাদের পরীক্ষার ফলাফল সত্যিই অবাক করেছে। অক্সিটোসিন গ্রহণকারীদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। তবে নারী দেহেও একইরকম ফলাফল আসে কিনা তা দেখা দরকার।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930