শিরোনামঃ-

» টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতার সিলেট পর্ব সম্পন্ন

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
টমি মিয়া’স পিঠা প্রতিযোগিতা-২০২৫ এর সিলেট পর্ব সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ হান্নান ম্যানশন্থ কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী।

পিঠা প্রতিযোগিতার সিলেট পর্বে বাছাইকৃত ৩ জন প্রতিযোগী হলেন- তোফাজ্জ্বল হোসেন রবিন (১ম), শাহানা আক্তার (২য়) ও তাহমিনা জান্নাত (৩য়)। সিলেটের এই ৩ জন সহ মৌলভীবাজার থেকে ৩ জন ও ঢাকা থেকে ৪ জন বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আগামী ২২ জানুয়ারী ঢাকার বনানীস্থ যাত্রা বাড়ি রেস্টুরেন্টে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

সিলেট পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন, টমি মিয়া’স  হসপিটালিটি মেনেজম্যান্ট ইনসটিটিউট এর প্রধান শেফ শিক্ষক মো. কাওছার আহমেদ, এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, কাস্টমার রিলেশন অফিসার সুলতানা আক্তার।

আরো উপস্থিত ছিলেন, জামিল আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেলিব্রেটি শেফ কারি কিং টমি মিয়া এম.বি.ই. এর টমি মিয়া’স হসপিটালিটি মেনেজম্যান্ট ইনসটিটিউট এর উদ্যোগে এই প্রতিযোগিতার তত্বাবধান করছে ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শেফ অব দ্যা অ্যাওয়ার্ড’।

Manual6 Ad Code

প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ৩০ হাজার টাকা, ২য় বিজয়ীকে ২০ হাজার টাকা এবং ৩য় বিজয়ীকে ১০ হাজার টাকা প্রদান করা হবে।

এছাড়া বাছাইকৃত ১০ জনকে সার্টিফিকেট প্রদান করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031