শিরোনামঃ-

» চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ও দ্রুত নির্বাচন ঘোষণা করুন : বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা করা,চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৫টায় লাক্কাতুড়া চা বাগানের রেস্টক্যাম্প বাজারে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর,চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জরিনা বেগম, আশা মণি, আয়েশা আক্তার, মাহফুজ আহমেদ প্রমূখ।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে চা শ্রমিকদের দৈনিক ১৮৭ টাকা মজুরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে।

Manual3 Ad Code

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণার দাবি দীর্ঘদিনের।

Manual5 Ad Code

সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে চা শ্রমিকদের মজুরি ৫’শ টাকা করার একটি বিল নিয়ে আলোচনা হয়।

বিলটি নিয়ে শ্রমমন্ত্রী সংসদে ত্রি-পক্ষীয় বৈঠকে মজুরি নিয়ে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে বিলটি প্রত্যাহার করা হয়।

বক্তারা  বলেন, “আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে চা শ্রমিকদের স্বার্থ বিরোধী ‘গেজেট পাশ করে।

Manual8 Ad Code

বিগত সরকারের পতন হয়েছে, কিন্তু তাদের করা চা শ্রমিক স্বার্থ বিরোধী ‘গেজট-২৩’ বাতিল হয়নি।

বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬শত টাকা ঘোষণা করা, চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট ২০২৩ বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বসত ভিটার স্হায়ী বন্দোবস্তের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930