শিরোনামঃ-

» সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

প্রকাশিত: ২৩. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

ভয়হীন নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ : মাহমুদুর রহমান দিলাওয়ার

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাইয়ের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ জরুরী।

Manual4 Ad Code

এ আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো, নতুন প্রজন্ম শুধু রাজনৈতিকভাবে সচেতন নয়, তারা রাজনৈতিকভাবে সক্ষম এবং তারা আর ভয় পায় না।

Manual6 Ad Code

নতুন প্রজন্ম ভয়কে জয় করার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম। রাষ্ট্র যতই শক্তিশালী হোক, ইতিহাস ও হ্যাশট্যাগের শক্তি একসঙ্গে থাকলে প্রতিরোধ করা যায় না। কারণ ভয়হীন নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ছাত্র সংসদ আয়োজিত তামাদ্দুনিক সভায় ‘৩৬ জুলাই : আমার ভাবনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

পৃথক দু‘টি আয়োজনে সভাপতিত্ব করেন তামাদ্দুনিক কমিটির আহবায়ক খোরশেদ আলম মহসিন ও উন্নয়ন কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান।

Manual7 Ad Code

ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, মাওলানা আবদাল হোসাইন, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, তানভীর আহমদ, হাফিজ সাইদুজ্জামান, ছাত্র সংসদের জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ ও অর্থ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে তামাদ্দুনিক সভা সমাবেশ নিয়মিত হওয়া দরকার। তাদেরকে ভবিষ্যতে কর্ণধার হিসেবে গড়ে তুলতে হবে।

স্কিল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে রাখতে হবে।

Manual5 Ad Code

মানবতার কল্যাণে নিবেদিত হতে উদ্বুদ্ধ করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধিতে মোটিভেশান অব্যাহত রাখতে হবে। পরিশীলিত জীবন যাপনে অভ্যস্ত করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930