শিরোনামঃ-

» সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল

প্রকাশিত: ২২. জুলাই. ২০২৬ | বুধবার


Manual8 Ad Code

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের আহ্বান

নিউজ ডেস্কঃ
গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশকে সামনে রেখে নগরীতে বিভিন্ন স্থানে পৃথক প্রচার মিছিল ও পথসভা করেছে সিলেট মহানগর জামায়াত।

বুধবার (২২ জুলাই) বিকেল থেকে সন্ধ্যায় বিমানবন্দর থানার ৭নং ওয়ার্ড জামায়াতের নগরীর সুবিদবাজার এলাকায় অনুষ্ঠিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক, সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা সৈয়দ মাজহারুল ইসলাম রিপন ও ফরিদ আহমদ প্রমূখ।

এদিকে বুধবার (২২ জুলাই) বিকেলে মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর শেখঘাট এলাকায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান আলী।

বুধবার বাদ মাগরিব জালালাবাদ থানার ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নগরীর বাগবাড়ী বর্ণমালা পয়েন্ট এলাকায় প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা আমীর মাওলানা আলা উদ্দিন, সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীব, থানা সহকারী সেক্রেটারী উবায়দুল হক শাহীন, ৯নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, সেক্রেটারী সাইফুল আমীন, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ।

Manual4 Ad Code

এদিকে বুধবার বাদ মাগরিব মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও সেক্রেটারী সাইফুল ইসলাম প্রমূখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খাকে গলাটিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930