শিরোনামঃ-

» বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর জেনারেল ওসমানী ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান কাণ্ডারি।

Manual5 Ad Code

তাঁর দৃঢ় নেতৃত্ব, অসাধারণ সামরিক কৌশল, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম মুক্তিযুদ্ধকে একটি সুসংগঠিত ও কার্যকর সামরিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে যেসব বীর ব্যক্তিত্ব তাঁদের মেধা, সাহস ও নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মর্যাদা দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব।

বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Manual2 Ad Code

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে মহা মুক্তিযুদ্ধের বীর সেনানী, সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফুলকলি ফুড প্রোডাক্টস লি: এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি এম এ হান্নান, বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সহ সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন।

Manual2 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুসলেহ উদ্দিন আহমদ, শ্যামল চৌধুরী, মো. বেলাল উদ্দিন, মো. খালেদ মিয়া, সাব্বির আহমদ, মো. ইউসুফ শেলু, শিরিন চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, হুসনা চৌধুরী, সাহেদা বেগম, জাহারুন্নেছা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930