শিরোনামঃ-

» সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্কঃ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual4 Ad Code

একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও মূল্যবোধে বলীয়ান হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্নীতিবিরোধী সচেতনতা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শুরু করা প্রয়োজন। শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়, সততা ও দায়িত্ববোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম দেশ ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সার্বিক সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেটের সভাপতি (অব.) লে. কর্নেল মুনির আহমদ কাদেরী এর সভাপতিত্বে ও স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামরুল হক জুয়েলের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপ-পরিচালক সুবেল আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নাজমা পারভিন।

প্রতিযোগিতায় সিলেট জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। তারমধ্যে ফাইনালে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে শুধু বক্তব্য বা প্রচার-প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

Manual2 Ad Code

সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930