শিরোনামঃ-

» সিলেটে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বেলাল গ্রেফতার

প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে শাহপরান (র.) থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বেলালকে (৪৬) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) এসআই রুকনের নেতৃত্বে একটি বিশেষ টিম শাহপরানের মিরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বেলাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে। সে শাহপরানের মিরাপাড়ার বি/১৪২-এর বাসিন্দা ও তার পিতার নাম মৃত কালা মিয়া।

দক্ষিণ সুরমা থানার ২৪, ২৪/১২/২০০৬ মামলায় বেলালকে পেনাল কোডের ৩৯৫ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিজ্ঞ আদালত।

Manual1 Ad Code

গত ২১ মে সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ মো. মাহমুদুল হাসান খান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Manual2 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দক্ষিণ সুরমার তেতলি এলাকার হাজী মজনু মিয়া পেট্রোল পাম্পের সামনে একটি গাড়ির গতিরোধ করে ডাকাতদল প্রায় ১৫ লক্ষ টাকা ডাকাতি করে।

Manual4 Ad Code

ওই দিনই দক্ষিণ সুরমা থানায় এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়। ডাকাতি মামলায় বেলালকে ৬ নম্বর আসামী করা হয়।

এসএমপির শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজিবুর রহমান বেলালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31