শিরোনামঃ-

» সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

Manual5 Ad Code

এই অপপ্রচারের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ২টায় সিলেট নগরীর শিবগঞ্জ পয়েন্টে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী যে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে, তা সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পুলিশ প্রশাসনের এই সাহসী ও ইতিবাচক ভূমিকার কারণে মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে পড়েছে।

আর এতেই ক্ষিপ্ত হয়ে এক শ্রেণীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা ফেসবুকসহ বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পোর্টাল ব্যবহার করে এসএমপি পুলিশ কমিশনারের বিরুদ্ধে নানামুখী মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি  একটি বিশেষ মহল অত্যন্ত সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথাকথিত কিছু ভুঁইফোড় অনলাইনকে ব্যবহার করে একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে চরিত্র হননের খেলায় মেতে উঠেছে।

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার নামে যে নোংরা অপপ্রচার চালানো হচ্ছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

Manual8 Ad Code

আমরা স্পষ্টভাবে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড় অনলাইনগুলো যদি এখনই এই ধরনের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচার থেকে সরে না আসে, তবে সিলেটে সচেতন নাগরিকবৃন্দ বসে থাকবে না।

অচিরেই আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রচলিত দেশের আইন ব্যবহার করে এই কুচক্রীদের কেবল প্রতিবাদই নয়, বরং আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।

Manual4 Ad Code

জনগণের নিরাপত্তা ও শান্তি নষ্টকারী কোন অপশক্তিকেই ছাড় দেওয়া হবে না। অনতিবিলম্বে এসব গুজব সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী ও তাদের সুবিধাবাদী সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দী এর সভাপতিত্ব ও তরুণ সমাজসেবক আল আমিন রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক হাবিবুল বাশার হাবিব, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, সোনালী যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম, ট্রাফিক এডুকেশন ১০ এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপশহর সিএনজি শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইফজাল, শাকিল আহমদ, কবির হোসেন, কয়ছর, সহীদ, রাহিল, স্বপন, ফাহিম, সোহেল।

এছাড়াও মানববন্ধনে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার হাতে অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31