শিরোনামঃ-

» জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের পঙ্গুভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৩০. জুন. ২০২৬ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
আহত ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা কার্যক্রমের উদ্বোধন করেছে, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯)।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা পারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে পঙ্গুভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আহত কয়েকজন শ্রমিকের হাতে নগদ পঙ্গুভাতা তুলে দেয়া হয়। এখন থেকে তাদেরকে প্রতিমাসে ৫০০ টাকা করে পঙ্গুভাতা প্রদান করা হবে।

Manual8 Ad Code

পর্যায়ক্রমে সংগঠনের আওতাধিন সকল আহত শ্রমিকদেরকে এই ভাতার আওতায় আনা হবে।

পরবর্তীতে পঙ্গুভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সংগঠনের সদস্যদের মাঝে বয়স্ক ভাতা চালু করা হবে বলেও আশ^স্ত করা হয়।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় পঙ্গুভাতা বিতরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, সাবেক কার্যকরী সভাপতি সালাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গফুর মিয়া, সাবেক প্রচার সম্পাদক সামাদুর রহমান, শ্রমিক নেতা মমতাজ মিয়া, ফারুক মিয়া, ইউসুফ মিয়া, বাসিত মিয়া, আহমদ মিয়া, নাজিম মিয়া, ফারুক মিয়া ও রিয়াজ মিয়া প্রমূখ।

Manual8 Ad Code

এছাড়া অনুষ্ঠানে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, দেশের ইতিহাসে প্রথম বারের মতো ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন একটি নজির স্থাপন করেছেন। আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে ক্ষুদ্র পরিসরে পঙ্গুভাতা চালু করেছি।

Manual5 Ad Code

পর্যায়ক্রমে এর পরিমান এবং পরিধি বৃদ্ধি করা হবে। এছাড়াও একজন ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক যাতে শেষ বয়সে কিছুটা সুখ-শান্তিতে বসবাস করতে পারেন এজন্য আমরা ভবিষ্যতে নিজস্ব ফান্ড থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু করতে চাই।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930