- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
রংপুরের খামারবাড়ী মোড়ে হোটেল শ্রমিক শাওন হত্যাকারী মনু’র ফাঁসি ও নিহতের পরিবারকে আইএলও কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
শনিবার (২৭ জুন) বিকেল ৫.৩০ মিনিটের সময় ক্বীণ ব্রীজের (দক্ষিণ পাড়) মুখ হতে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে সমাবেশ করে।
সংগঠনের জেলা সভাপতি মো. ছাদেক মিয়া’র সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, দক্ষিণ সুরমা উপজেলা কমিটি ১ম সম্মেলন কমিটির আহবায়ক আনোয়ার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়াসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল শিল্পে শ্রমিকরা দীর্ঘ ৪২ বছর যাবত হোটেল শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে নিরাপত্তাতার দাবীতে এবং শ্রম আইনের ধারা সমূহ ও আইএলও কনভেনশনের বিধি-বিধান বাস্তবায়নের বিষয়টি বার বার বললেও সরকার মালিক রাষ্ট্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরসমূহ এ ব্যাপারে উদাসীন থাকেন।
যার কারণে একের পর এক শ্রমিক হত্যা হয়ে হত্যার মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে সেই আশির দশক থেকে শুরু করে ৯০-দশকে গুলিস্তান রাজধানীর আবুল বাশার নিমাই কাঞ্চন আনোয়ার হত্যা, ২০১৭ সালের ২৮ অক্টোবর ঢাকার ঘরোয়া হোটেলের রিয়াজুল ইসলাম রিয়াদ হত্যা, ২০২৫ সালের ১৩ জুলাই সিলেটের কাজিরবাজারস্থ নিরঞ্জন ঘোষের রেস্তোঁরার কর্মচারী দিনার আহমেদ রুমন’কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা সর্বশেষ গত ১৬ জুন রংপুর নগরীর খামারবাড়ী মোড়ে আলমের হোটেলের শ্রমিক শাওনকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
বক্তারা বলেন কৃষ্ণালাল সরকার দীর্ঘদিন যাবৎ যশোরের শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ।
হোটেল শ্রমিক, রেলওয়ে শ্রমিক, পৌরসভার শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রমিক-শ্রমজীবীদের পাশাপাশি হরিজনের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্বকারী ভূমিকা পালন করার কারণে মালিকগোষ্ঠীর রোষানলে শিকার হতে হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে শাওন হত্যাকারী মনু মিয়ার সবোর্চ্চ শাস্তি ফাঁসি দাবি জানান পাশাপাশি যশোরের শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকার’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর