শিরোনামঃ-

» যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার ওহাইও অঙ্গরাজ্যের পাইক কাউন্টিতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি কিশোরও রয়েছে।

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, নিহতদের প্রত্যেককে মাথায় গুলি করা হয়েছিল। ৪টি স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথম ২টি মৃতদেহ নজরে আসে পুলিশের। এ সময় আশপাশের এলাকায় খোঁজ শুরু করলে বাকি মৃতদেহগুলোও উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার জানান, পুলিশ কর্মকর্তারা ৩টি বাড়ি থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করেছে।

এগুলোর মধ্যে ২টি মৃতদেহ পাওয়া গেছে হাঁটার দূরত্বের ব্যবধানে, তৃতীয়টি পাওয়া গেছে আধা মাইল দূরে, সর্বশেষ অর্থাৎ অষ্টম মৃতদেহটি উদ্ধার হয়েছে শুক্রবার বিকেলে আবাসিক এলাকা থেকে ৮ মাইল দূরে।

হত্যাকারী এখনো সশস্ত্র অবস্থায় আছে এবং সে বিপজ্জনক বলে স্থানীয়দের সতর্ক করেছেন পুলিশের কর্মকর্তা।

Manual6 Ad Code

রাজ্যের অ্যাটর্নি জেনারেল মার্ক ডিওয়াইন এক বিবৃতিতে বলেছেন, ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

কয়েকজনকে রাতেই হত্যা করা হয়েছে। কারণ তাদের মৃতদেহ বিছানায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের শিকার এক মায়ের পাশ থেকে তার ৪ দিন বয়সি শিশুকে উদ্ধার করা হয়েছে। এটা বিশ্বাস করা কঠিন।’

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930