শিরোনামঃ-

» ডিসি সারওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী বাংলাদেশ খেলাফত মজলিসের

প্রকাশিত: ২২. জুন. ২০২৬ | সোমবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার বলেন, ‘যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের মদ গাঁজার আসর বন্ধ ও দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন মো. সারওয়ার আলম, ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে সিলেটবাসী হতবাক।

Manual6 Ad Code

এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দুর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘যখন গোটা সিলেটের সর্বস্তরের মানুষ ডিসি সারওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, তখন এরকম গণবিরোধী আদেশ কার স্বার্থে এবং কেন দেয়া হয়েছে? সিলেটবাসীর তা জানার অধিকার আছে।’

Manual3 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, ‘অনতিবিলম্বে গণধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের স্বার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখতে হবে।

Manual8 Ad Code

অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।’

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930