শিরোনামঃ-

» চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১২. জুন. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট -৩৪৫ এর কার্যক্রম শুরু হলো পুণ্যভূমি সিলেটে।

শুক্রবার (১২ জুন) বিকালে সিলেট নগরীর দলদলী চা বাগানের ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণ করা হয়।

Manual3 Ad Code

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর ইসি মেম্বার শাহরিন সুলতানা।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহ-সভাপতি-১ ইমরানা বেগম পিংকি, সহ-সভাপতি-২ নিপা মনির, ট্রেজারার জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর ইসি মেম্বার সুমি বেগম।

Manual3 Ad Code

স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পিরিয়ডকালীন পরিছন্নতা, নিজেরে সাধ্য অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়া, ভালভাবে লেখাপড়া করে সুন্দর ক্যারিয়ার গঠন নিয়ে কথা বলেন, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সেক্রেটারি শাকিলা ববি ও ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার এর ইসি মেম্বার শাহরিন সুলতানা।

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস বলেন, এটা আমাদের প্রথম প্রজেক্ট।

চা শ্রমিক সন্তানদের মধ্যে স্যানেটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমী ফল বিতরণ করে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি।

Manual8 Ad Code

গত মাসের ১২ তারিখ আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়লা করিম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ পারভীন মিতা, ওয়েবমাস্টার শারমীন হোসেন, ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানা সহ ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ ক্লাব ফরমেশন ও ভিজিট করেন এবং আমাদের প্রথম প্রজেক্ট এর জন্য আর্থিক অনুদান দিয়ে যান। সেই অর্থেই আজ সম্পন্ন হলো আমাদের প্রথম প্রজেক্ট।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30