শিরোনামঃ-

» সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক

প্রকাশিত: ১২. জুন. ২০২৬ | শুক্রবার


Manual5 Ad Code

নিজেদের অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : লস্কর মো. তসলিম

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সস্পাদক লস্কর মোহাম্মদ তসলিম বলেছেন, দেশের সকল অর্জনে শ্রমিকদের আত্মত্যাগ জড়িত রয়েছে।

দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়েও তারা আজ লাঞ্চিত-বঞ্চিত জনগোষ্ঠীতে পরিনত হয়েছে।

Manual8 Ad Code

সরকার আসে সরকার যায় শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়না। নিজের অধিকারের ব্যাপারে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual5 Ad Code

ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের পরিনতি থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে নব্য ফ্যাসিবাদী মনোভাব পরিহার করতে হবে।

তিনি শুক্রবার (১২ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহজনগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক  মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল আহমদ হাওলাদার,ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সভাপতি ইব্রাহিম হোসেন বাদল, সাধারণ সম্পাদক  সাইদুল ইসলাম, শ্রমিক নেতা বেলাল আহমদ, এডভোকেট জিল্লুল হক, জাবেদূর রহমান জাবেদ ও আল মোমিন প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে মহানগর আওতাধিন সকল থানা ও ট্রেড ইউনিয়ন থানার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930