শিরোনামঃ-

» সমাজ কল্যাণমন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১৯. মে. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে মহিলা শিশু ও সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড এম জাহিদ হোসেনের কাছে সিলেটের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রী সিলেট সফরকালে নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এ স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

এসময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য এম. এ মালেক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, লেখক আফতাব চৌধুরী, সাংবাদিক আবু তালেব মুরাদ প্রমুখ ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে, সিলেটে বিভাগীয় প্রবীণ নিবাস ও প্রবীণ হাসপাতাল স্থাপন, সিলেট বিভাগের প্রতি জেলায় জেলা প্রবীণ নিবাস ও প্রবীণ হাসপাতাল, সিলেটে একটি আধুনিক অটিস্টিক শিশু একাডেমী, আধুনিক শিশু হাসপাতাল, বিভাগের প্রতিটি জেলায় মহিলা বিনিয়োগ পল্লী, সিলেট নগরীতে কর্মজীবি মহিলা হোস্টেল, বৃত্তি মূলক শিক্ষা, তথ্য প্রযুক্তি উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র ও কিশোর-কিশোরী পুনর্বাসন কেন্দ্র, বিভাগীয় প্রতিবন্ধি শিশু নিবাস ও বিভাগীয় প্রতিবন্ধি হাসপাতাল, বিভাগের প্রতিটি জেলায় জেলা প্রতিবন্ধি উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্র, এতিম পুনর্বাসন ও উন্নয়ন কেন্দ্র, শিশু ডে-কেয়ার সেন্টার, বাগবাড়ীস্থ শিশু পরিবার ও ছোটমণি নিবাসের উন্নয়ন সম্প্রসারণ, ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র, বিভাগীয় শিশু অপরাধী সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র, বিভাগের প্রতিটি জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ, হিজড়া উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, প্রবীণ ও প্রতিবন্ধীদের বিনামূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা, বিভাগের প্রতিটি উপজেলায় একটি প্রবীণ ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন, চা শ্রমিক ও পাহাড়ী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা প্রদানের ব্যবস্থা, প্রবীণ ব্যক্তিদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান, প্রবীণ ব্যক্তিদের সকল সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, রেল পথ, সড়ক পথ, জল পথ ও আকাশ পথে প্রবীণদের জন্য কোঠা সংরক্ষণ ইত্যাদি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930