শিরোনামঃ-

» সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা

প্রকাশিত: ১৭. মে. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

সিলেট বিভাগে ১৯ মে’র পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ সহ শ্রমিক নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ১৯ মে থেকে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার (১৭ মে) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় কর্মসূচী স্থগিত করা হয়।

রোবাবর (১৭ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক পিকাপ কার্ভড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ সভাপতি মানিক মিয়া, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতছির আলী, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, জেলা ইমা লেগুনা হিউম্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সাধারণ সম্পাদক ইনসান আলী ও ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ।

Manual6 Ad Code

সভায় নেতৃবৃন্দ বলেন, রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে আশ্বস্ত করেছেন।

Manual2 Ad Code

একইসাথে প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানী করা হবেনা বলেও আশ^স্ত করেছেন।

এর প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভায় আগামী ১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে আহুত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি কর্মসুচী আগামী ৬ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত- গত ২৭ এপ্রিল কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে দুইজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

এই ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ নিরপরাধ শ্রমিক নেতৃবৃন্দকে আসামী করে মামলা দায়ের করা হয়।

Manual6 Ad Code

নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে গত ১৪ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির এক জরুরী সভায় আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেয়া হয়।

এর প্রেক্ষিতে এসএমপি কমিশনারের উদ্যোগে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় এসএমপি কমিশনারের আশ্বাসে কর্মবিরতি ৬ জুন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031