শিরোনামঃ-
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» সিলেটে এনসিপিতে ৭০ জনেরও বেশি নেতাকর্মীর যোগদান
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে এনসিপিতে একযোগে ৭০ জনেরও বেশি নেতাকর্মীর যোগদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্বনাথ বাজার সংলগ্ন একটি অভিজাত হলে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
জানা যায়, বিশ্বনাথ উপজেলায় এনসিপির উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠন থেকে আগত অন্তত ৭০ জন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
স্থানীয় পর্যায়ে সংগঠন সম্প্রসারণের ক্ষেত্রে এই অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আয়োজকরা।
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।
তিনি বলেন, “এনসিপি একটি গণমানুষের সংগঠন হিসেবে স্থানীয় পর্যায়ে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে কাজ করছে।
একসঙ্গে ৭০ জনের যোগদান আমাদের প্রতি মানুষের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন। আমরা চাই বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকায় একটি সুশৃঙ্খল, সক্রিয় ও জনসম্পৃক্ত কমিটি গঠন করা হোক।”
তিনি আরও জানান, আগামী দিনে তৃণমূল পর্যায়ে আরও বেশি মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং যোগ্য ও নিবেদিত কর্মীদের নেতৃত্বে আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন।
আজকের এই যোগদান এনসিপির সাংগঠনিক বিস্তারে নতুন গতি যোগ করবে। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে কমিটি গঠন করা হোক।”
তিনি আরও জানান, খুব শিগগিরই বিশ্বনাথ উপজেলা ও পৌর কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে, যেখানে নতুন নেতৃত্বের সমন্বয় থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম আকবর, যুগ্ম আহ্বায়ক সুলেমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য জামাল খান।
অনুষ্ঠান শেষে নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর