শিরোনামঃ-

» সিটি মডেল স্কুলে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

দক্ষতা ও মূল্যবোধ বিকাশে নিজেরাই উদাহরণ হোন

নিউজ ডেস্কঃ
নগরীর সিটি মডেল স্কুলে শিক্ষক-অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানের নোয়াপাড়া ক্যাম্পাসে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্তরিক ও ফলপ্রসূ এই সমাবেশ শুধু শিক্ষার বন্ধনকে দৃঢ় করেনি, শিক্ষকদের সাথে অভিভাবকদের হৃদয়ের সংযোগ তৈরি করেছে। যা শিক্ষার প্রসার ও মেধার উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখতে সক্ষম হবে।
স্কুলের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রান্ত দাশের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ আদালত সিলেটের এডিশনাল পি.পি ও সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মুকিত অপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সন্তানের মতো আগলে রাখবেন।
অভিভাবকরাও সন্তানের সামনে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ও পরিবার, উভয় জায়গা থেকেই শিখবে।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারি জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার নৈতিক শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষতা ও মূল্যবোধ বিকাশে নিজেরাই উদাহরণ হোন। অভিভাবক হিসেবে সন্তানদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর বিকল্প নেই।
সন্তানদের কাছে অতিরিক্ত আশা না করা, অযথা রাগ দেখানো, তাদের সামনে ঝগড়া থেকে বিরত থাকা জরুরী।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কথা ও কাজের মিল রেখে দায়িত্ব পালন, শিক্ষার্থীদের কাছে আস্থাভাজন হওয়া, ধৈর্য ও সাহসের সাথে চলা, প্রেরণা সৃষ্টির যোগ্যতা, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন, ত্যাগের মানসিকতা, ন্যায় ও সততা প্রতিষ্ঠা, সুবক্তা ও নথিপত্র মেইনটেইনে এগিয়ে থাকা, শিক্ষক সমাজের মর্যাদাকে বুলন্দ করবে; ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী ইরফান জাহান জুহান এবং গীতা পাঠ করেন আনিকা চন্দ চৈতী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাজমা আক্তার আঁখি, মোঃ বোরহান উদ্দিন, লিংকন তালুকদার ও সুনীল রঞ্জন দাস।
এছাড়াও সাবেক শিক্ষক ও মাউশিতে চাকুরীরত ঝলক রঞ্জন দাস তাঁর অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা গান ও আবৃত্তি উপস্থাপন করে রাজমণি দে, সানজানা রায় আঁচল ও খাদিজা, যা সমাবেশে ভিন্নমাত্রা যোগ করে।
এই সমাবেশ শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয় বরং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার এক সুন্দর সেতুবন্ধন।
ভবিষ্যতে এমন আয়োজন শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে, এই প্রত্যাশায় সমাবেশের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30