- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- শ্রমিক শ্রেণির নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার প্রত্যয়ে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
» মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করুন
প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
১৪১তম মহান মে দিবস পালনের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার কর্মীসভা
নিউজ ডেস্কঃ
১৪১-তম আর্ন্তজাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় সুরমা মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সহ-সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির অন্যতম নেতা আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি মো. লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি কাওছার মিয়া, মীরের চক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা দুলাল মিয়া।
নেতৃবৃন্দ বলেন, বিশ্ব শ্রমিকশ্রেণির আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ১ মে এক ঐতিহাসিক ও গৌরবজনক অধ্যায়। মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন।
মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণি ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারী-বেসরকারীখাতের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকেন।
অথচ ১৮৮৬ সালে যে শ্রমিকশ্রেণীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকের মে দিবস সেই শ্রমিকরা ছুটি ভোগ করা থেকে বঞ্চিত হয়ে আসছে।
দেশের অধিকাংস ব্যক্তিমালিকানাধীন-স্বায়ত্বশা
বিশেষত অধিকাংস হোটেল, স’মিল, প্রেস, চা-রাবার, নৌযান শ্রমিকদের ছুটি প্রদান করা হয়না।
স্ব-স্ব সেক্টরে ক্রিয়াশীল শ্রেণী সচেতন সংগঠনসমূহ মে দিবসের ছুটি কার্যকরের প্রেক্ষিতে শ্রমিকদের সচেতনতা, আন্দোলন-সংগ্রাম গড়ে তুললে মালিকগোষ্ঠীর ভাড়াটে সন্ত্রাসীদের ধারা হামলা-মামলার শিকার হতে হয়।
সম্প্রতি মহান মে দিবসে স্ববেতনে ছুটি কার্যকর ও হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঢাকার গুলিস্তানে অবস্থিত স্টার গ্রুপের প্রতিষ্ঠান রাজধানী হোটেল মালিকের পোষ্য সন্ত্রাসী আমীন গাজী বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন’র উপর সন্ত্রাসী হামলা চালায়।
এ প্রেক্ষিতে প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার না করে উপরন্তু মালিক কর্তৃক ফেডারেশনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন মার্কিন পরিকল্পনায় ৫ আগস্ট ২০২৪ ক্ষমতার পালাবদলে মার্কিনের বিশ্বস্থ দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রভূর সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে একের পর এক জাতীয় স্বার্থ বিরোধী ও গণবিরোধী চুক্তি করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনে মার্কিনের আশীর্বাদপুষ্ট তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
এই সরকারে সামনে রয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপ সমূহ এবং জাতীয় স্বার্থ ও গণবিরোধী চুক্তি কার্যকরী করা।
নেতৃবৃন্দ মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করার মধ্য দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম বেগবান করার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- জাতীয় সংসদে ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর বিল বাতিল করতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী
- শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়
- প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট জেলা থ্রি হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর