শিরোনামঃ-

» সিলেট আইডিয়াল মাদরাসা সমন্ধিত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত : মাদরাসা বোর্ড চেয়ারম্যান

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক বলেছেন, সিলেট আইডিয়াল মাদরাসা সমন্ধিত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

যুগান্তকারী সময়োপযোগী ইসলাম ও আধুনিক শিক্ষার এক মেলবন্ধন ত্বরিতে আইডিয়াল মাদরাসার ভূমিকা প্রশংসার দাবি রাখে| এর ধারা অব্যাহত রাখতে হবে| এতে দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি বুধবার সিলেট আইডিয়াল মাদরাসা পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান (কারিগরি) প্রফেসর মো. রুহুল আমিন।

এদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে ট্যালেন্ট এওয়ার্ড-২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাদ্রাসা ক্যাম্পাসে পৃথক সময়ে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় ট্যালেন্ট এওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড, মাহবুবে এলাহি।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে মেধাবী শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে|

সেই মেধাবী ও  যোগ্য নাগরিক ˆতরির আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে সিলেট আইডিয়াল মাদরাসা।

Manual2 Ad Code

অপরদিকে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুগের চ্যালেঞ্জ মোকাবেলার ও ইসলামি সমাজের উপযোগী মানুষ ত্বরির চেষ্টায় কাজ করে যাচ্ছে সিলেট আইডিয়াল মাদরাসা।

শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্ধিত প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব|

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী ও সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক মো. ফারুক মিয়া, আহমদ আল মাসুদ, হাফিজ মো. ফখরুল ইসলাম, মো. আমিনুল বারী ও মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930