- বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক
- উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন; মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- রোটারি ক্লাব অব সিলেট নর্থের সিলিং ফ্যান বিতরণ
- জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল বৃহস্পতিবার
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির শোকসভা
- নিসচা সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
- সিলেটে সিপির বিক্ষোভ সমাবেশ; ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও দেশবিরোধী চক্রান্ত বন্ধের দাবি’
- রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে : কয়েস লোদী
- অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট নগরীর থানায় থানায় জামায়াতের প্রচার মিছিল
» মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী
প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
আগামীকাল মঙ্গলবার (১লা বৈশাখ, ১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
একই সময়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ।
প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে, যার মধ্যে জুড়ী উপজেলার ১ হাজার ১০০ জন কৃষক কার্ড পাচ্ছেন।
আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।
পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ইতিমধ্যে ১২ লাখ কৃষকের ১ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে বিএনপি সরকার।
প্রকৃত কৃষক শনাক্ত করতে ভূমিহীন (৫ শতাংশের কম জমির মালিক), প্রান্তিক (৫-৪৯ শতাংশ) ও ক্ষুদ্র (৫০-২৪৯ শতাংশ) সহ মোট ৫টি শ্রেণিতে কৃষকদের বিভক্ত করে ডিজিটাল ডেটাবেজ তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার
সর্বশেষ খবর
- বাস টার্মিনাল এলাকায় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক
- উন্নয়ন আরও গতিশীল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন; মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- রোটারি ক্লাব অব সিলেট নর্থের সিলিং ফ্যান বিতরণ
- জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল বৃহস্পতিবার
- সিলেট জেলা কর আইনজীবী সমিতির শোকসভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর