শিরোনামঃ-

» সিলেটে অনৈসলামিক কার্যক্রম ও মঙ্গল শোভাযাত্রা বন্ধে প্রশাসনকে যুব জমিয়তের আহ্বান

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি, শায়খুল ইসলাম আল্লামা হোসাইন আহমদ মাদানী রহঃ এর স্মৃতিধন্য সিলেটে পহেলা বৈশাখের নামে কথিত মঙ্গল শোভাযাত্রা সহ সকল প্রকার অনৈসলামিক ও বিজাতীয় অপসংস্কৃতি বন্ধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।

রবিবার (১২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর যুব জমিয়তের নেতৃবৃন্দ বলেন, সিলেট হচ্ছে ইসলামের প্রচার-প্রসারের কেন্দ্রবিন্দু ও আধ্যাত্মিক রাজধানী।

Manual3 Ad Code

এই পবিত্র মাটিতে পহেলা বৈশাখ উদযাপনের নামে ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাসবিরোধী শিরকপূর্ণ কোনো কর্মকাণ্ড তৌহিদী জনতা বরদাশত করবে না।

মঙ্গল শোভাযাত্রার মতো বিজাতীয় সংস্কৃতির অনুকরণ মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।

তাই এই পবিত্র ভূমির শান্তিময় পরিবেশ ও ধর্মীয় মর্যাদা বজায় রাখতে প্রশাসনকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর দাবি জানাচ্ছি।

Manual1 Ad Code

বিবৃতি প্রদান করেন, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার।

বিবৃতিতে সংগঠনের নীতি ও আদর্শের সাথে একাত্মতা প্রকাশ করে আরও সহমত জানিয়েছেন: সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ; সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম; সহ-সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, খলিলুল্লাহ মাহবুব; অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান।

Manual2 Ad Code

বিবৃতিতে সংহতি প্রকাশ করেছেন, মহানগরীর বিভিন্ন থানার নেতৃবৃন্দ কোতোয়ালি থানা সভাপতি ও মহানগরীর সহ-সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক মুফতী নোমান সালেহ, সাংগঠনিক সম্পাদক এম ইমাম উদ্দীন ও মাওলানা জিয়া উদ্দিন, শাহপরান থানা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন ও প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, এখলাসুর রহমান সফরাজ ও সৈয়দ ইয়াকুব আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতী মারুফ হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা রহুল আমীন মারজান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম, মোগলাবাজার থানা আহবায়ক মাওলানা আব্দুল কাদির ও সদস্য সচিব হাফিজ সাইফুল্লাহ প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930