- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» সিলেটে শাহজালাল জামেয়া কামিল মাদরাসায় বিজ্ঞান মেলা
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৬ | রবিবার
জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনাময় : এডিসি মাসুদ রানা
নিউজ ডেস্কঃ
সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়|
আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরও সুদৃঢ় হয়েছে| জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি| যা সচরাচর সবখানে চোখে পড়ে না| জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়|
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে| যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না| শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই|
তিনি রোববার (১২ এপ্রিল) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পাঠানটুলা সিলেট কর্তৃক স্বপ্নীল সাফল্যের অভিযাত্রায় দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী ও সোসাইটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী|
বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের পরিচালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলা পরিদর্শন করেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ˆসয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন|
এছাড়া অনুষ্ঠানে জামেয়ার শিক্ষার্থীদের পাশাপাশি সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন|
শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে| বিজ্ঞান মেলায় তারা ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে|
বিজ্ঞান মেলায় জামেয়ার বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সামগ্রী ˆতরী করেন| এসব থেকে বাছাই করে সেরাদের পুরস্কৃত করা হয়| প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন|
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় জাতিকে নেতৃত্ব দানে দক্ষ ও ইসলামী ভাবধারার ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী ˆতরী করার ক্ষেত্রে বিজ্ঞান মেলা অনন্য ভূমিকা পালন করে থাকে|
শাহজালাল জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের উপযোগী প্রজন্ম ˆতরীতে কাজ করছে| এই দ্বারা অব্যাহত থাকবে| ইনশাআল্লাহ|
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


