- শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
- বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
- গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের ‘গাইডার সম্মেলন’ অনুষ্ঠিত
- উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ
- ইকরা মডেল মাদরাসা এর হিফজ বিভাগের উদ্বোধন
- রাষ্ট্রপতির সিলেট সফর; কাল সন্ধ্যায় সিলেট রেড ক্রিসেন্টের প্রস্তুতি ও মতবিনিময় সভা
- অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলার কমিটি গঠন
- সিলেট ফুলকুঁড়ি আসরের ক্ষুদে গণিত উৎসব
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬’ সফলভাবে সম্পন্ন
» কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির গণস্বাক্ষর কর্মসূচি
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৬ | রবিবার
যুক্তরাষ্ট্রের সাথে ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিলেটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রাববার (১২ এপ্রিল) বিকেল ৪টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মসূচির শুরুতে এই চুক্তির কুপ্রভাব এবং মার্কিন সাম্রাজ্যবাদের ভূমিকার সমালোচনা করে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্র্বতীকালীন সরকার বিদায়বেলায় মার্কিনিদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। এটি মূলত একটি গোলামি চুক্তি।
বক্তারা অবাক বিস্ময় প্রকাশ করে বলেন, সাধারণত বাণিজ্য বা পররাষ্ট্র উপদেষ্টা এ ধরনের চুক্তিতে নেতৃত্ব দেন, কিন্তু এই চুক্তিতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী।
বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য ঘাটতি দূর করার অজুহাতে বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত নানান অসম শর্ত চাপিয়ে দিয়েছে।
গণস্বাক্ষর চলাকালীন জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাসান, উদীচীর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, চা-শ্রমিক ট্রেইড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল।
সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন কর্মসূচির শেষ পর্যায়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এই চুক্তি বাতিল না করে, তবে জনগণ তা বাতিল করার দায়িত্ব কাঁধে তুলে নেবে।
এই চুক্তির ফলে জনজীবনে যে বিপর্যয় নেমে আসবে, তা প্রতিহত করতে কমিউনিস্ট পার্টি রাজপথে থাকবে।
চৌহাট্টা পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর প্রদান করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


