শিরোনামঃ-

» অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকাল : বাণিজ্যমন্ত্রীর শোক

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহবায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলী আর নেই।

শনিবার (১১ এপ্রিল) সকালে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual2 Ad Code

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “অধ্যাপক সৈয়দ মকসুদ আলী ছিলেন, একজন আদর্শবান শিক্ষক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

Manual1 Ad Code

সমাজ বিনির্মাণে এবং শিক্ষার প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।”

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী কেবল রাজনীতিতেই নয়, শিক্ষা ও সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুতোওয়াল্লির দায়িত্ব পালন করেছেন।

Manual6 Ad Code

তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930