শিরোনামঃ-

» অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে আব্দুর রহমান রিপনের শোক

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম আহবায়ক ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

শনিবার (১১ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক সৈয়দ মকসুদ আলী কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।

Manual8 Ad Code

সিলেটের শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ ও গুণী অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

Manual6 Ad Code

আব্দুর রহমান রিপন শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930