শিরোনামঃ-

» বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

“এডভোকেট আব্দুল আহাদ কে আজীবন স্মরণ রাখবে জৈন্তাবাসী”

জৈন্তিয়া প্রতিনিধিঃ
“এড. আব্দুল আহাদের ১০ দফা দাবি বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ”

Manual1 Ad Code

এড. আব্দুল আহাদের মৃত্যুতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন তাঁর ১০ দফা দাবি বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিশিষ্ট ইসলামিক স্কলার,সমাজসেবক, শিক্ষানুরাগী ও সংগঠক এডভোকেট মো. আব্দুল আহাদকে আজীবন স্মরণ রাখবে জৈন্তাবাসী।

Manual5 Ad Code

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, বিশিষ্ট ইসলামিক স্কলার, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সংগঠক অ্যাডভোকেট মো. আব্দুল আহাদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নগরীর মধুবন মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হান্নানের সভাপতিত্বে ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রভাষক  মহিউদ্দিন জাকারিয়ার পরিচালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শোকসভা ও দোয়া মাহফিল শুরু হয়।

শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বহু গুণে গুণান্বিত সকলের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন এডভোকেট আব্দুল আহাদ। তিনি সিলেট জেলা বারের আইনজীবী ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের মাধ্যমে ১০ দফা দাবি বাস্তবায়নে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমৃত্যু।

Manual6 Ad Code

তাঁর নমনীয় আচরণ, মধুময় কথা আর প্রাণবন্ত কাজের মাধ্যমে সকলের মন জয় করে প্রিয় ব্যক্তিত্বের স্থান অর্জন করেন। তাঁর দক্ষ নেতৃত্বে উন্নয়ন পরিষদ জৈন্তিয়া থেকে জাতীয় পর্যায়ে পৌঁছে গেছে। তাই আব্দুল আহাদের স্বপ্ন ১০ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ।

দীর্ঘদিন অসুস্থ থাকলেও মানবসেবা করতে পিছপা হননি। মানুষ মরণশীল এ শব্দটি সর্বদা সকলকে তিনিও বলতেন। অবশেষে সকলের হৃদয়ে জায়গা করে রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে তিনি চলে গেলেন।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সিলেট জেলা বারের আইনজীবী এড. মামুনুর রশীদ,  উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর চৌধুরী সাজু, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক,দরবস্ত ইউনিয়নের দুবারের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এ কে এম ওলিউল্লাহ,পরিষদের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল মিছবাহ, শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন,কানাইঘাট শাখার সাধারন সম্পাদক ডা. মইনুল হক, কানাইঘাট  পৌর শাখার সাধারণ সম্পাদক শমসের আলম, সিনিয়র সদস্য হাজী মুহিবুর রহমান,  চতুল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী কিউ এম ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ব্যাংকার ফয়জুল জালাল ফয়ছল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এডভোকেট নুরুল আলম আলমাস, কবির আহমদ, সাংবাদিক আশরাফুল ইসলাম, হেলাল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা ফখরুল ইসলাম, ইউকে এডুকেশন এর শিক্ষক লুৎফুর রহমান রোমেল প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930