শিরোনামঃ-

» ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে আব্দুস সামাদ তুহেলকে বৃহত্তর কুয়ারপারবাসীর সমর্থন প্রদান

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
আসন্ন সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ তুহেলকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন বৃহত্তর কুয়ারপার এলাকাবাসী।

শুক্রবার (১০ এপ্রিল) বাদ এশা কুয়ারপারে ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বৃহত্তর কুয়ারপার এলাকার একক কাউন্সিলর প্রার্থী নির্ধারনের জন্য বৃহত্তর কুয়ারপার এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সমর্থন দেয়া হয়।

মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন এবং মতামত ব্যক্ত করেন।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, আব্দুস সামাদ তুহেল একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি পারিবারিক ঐতিহ্যের মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত হয়েছেন।

তাকে নির্বাচিত করতে পারলে এই ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলা সম্ভব হবে। সেবা পাওয়ার জন্য তার পিছনে ছুটতে হবে না, তিনি নিজেই জনগনের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করবেন।

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জনজনের হক তাদের কাছে পৌঁছে দিবেন। বক্তারা আরো বলেন, বৃহত্তর কুয়ারপার এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া পায়নি। এই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়।

Manual5 Ad Code

বঞ্চনা ও অবহেলায় জর্জরিত হয়ে আজ কুয়ারপারবাসীসহ ওয়ার্ডের মানুষ ঐকবদ্ধ। উন্নয়নের স্বার্থে আব্দুস সামাদ তুহেলকে কাউন্সিলর নির্বাচিত করতে হবে। এজন্য মুরুব্বিয়ান ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual7 Ad Code

বৃহত্তর কুয়ারপারবাসী ঐক্যবদ্ধ থাকলে আব্দুস সামাদ তুহেল এর বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

ধন্যবাদ জ্ঞাপন করা বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুস সামাদ তুহেল বলেন, ১২ নম্বর ওয়ার্ডের উন্নয়নে আমি অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করে যাবো। সুযোগ পেলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।

১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বৃহত্তর কুয়ারপারের একক কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় তিনি কুয়ারপারবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual6 Ad Code

মো. আবুল কাইয়ুম সোহেল এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ও হারুনুর রশিদ রাসেল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আবু তালেব মুরাদ, বীর মুক্তিযুদ্বা জমির আহমদ খান, ওলিউর রহমান সোহেল, আবুল হোসেন, হানিফ আহমদ, রকিব আহমদ, জাকির হোসেন জকন, সালাউদ্দিন আহমদ, দেওয়ান তারেক চৌধুরী, আশিকুর রহমান তারেক, আলিম উদ্দিন, মুন্না আহমদ। আরও উপস্থিত ছিলেন শামিম আহমদ, শাহাদাত আহমদ, আরিফ আহমদ, লাহিন আহমদ, শামিম আহমদ, মুহিন আহমদ, বাবলু, শিমুল আহমদ, দেওয়ান তায়েফ, দেওয়ান রাফি চৌধুরী, মঈম উদ্দিন, সেলিম আহমদ, শাকিল মির্জা, নাসির আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930