শিরোনামঃ-

» শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ : মিফতাহ সিদ্দিকী

নিউজ ডেস্কঃ
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার ৬ষ্ঠ দিন শুক্রবার (১০ এপ্রিল) চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সন্ধ্যা ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

তিনি বলেন, বইমেলার মতো এমন আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় উদ্বুদ্ধ করে এবং তাদের মানবিক ও নৈতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো. আব্দুল কাদির, একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ আতিকুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট বিভাগ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী এবং চিত্রশিল্পী আহমেদ রুমন।

বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মোস্তাক আহমদ সাকেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, দিলওয়ার হোসেন সজিব, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, সুবেজ আহমদ এবং কবি ফাতেহা বেগম।

Manual4 Ad Code

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930