- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» ‘ইসলামে নারীর রাজনৈতিক অধিকার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৬ | শুক্রবার
ইসলামে নারীর মর্যাদা ও রাজনৈতিক অধিকার অত্যন্ত সুষ্পষ্ট : ড. এনামুল হক চৌধুরী
নিউজ ডেস্কঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ইসলামে নারীর মর্যাদা ও রাজনৈতিক অধিকার অত্যন্ত সুষ্পষ্ট এবং এই গ্রন্থটি সেই সত্যকে অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।
তিনি গ্রন্থের অনুবাদক মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই গ্রন্থটি সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে মাওলানা আব্দুল কাদের সিংকাপনী ফাউন্ডেশন-এর উদ্যোগে ড. মাহমুদ সাদিক রিশওয়ানের মূল গবেষণায় গ্রন্থের অনুবাদক মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী অনুদিত ‘ইসলামে নারীর রাজনৈতিক অধিকার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান এবং আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী জিয়াউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, কবি ও আইনজীবী ড. এম এ মোশতাক, কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম।
আল হিকমা বিদ্যা নিকেতনের পরিচালক আখতার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কিস্তাসুল মুস্তাকিম।
গ্রন্থ প্রকাশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, সাপ্তাহিক বাংলা পোস্ট (ইউকে)-এর চেয়ারম্যান আলহাজ শেখ মো. মফিজুর রহমান এবং এসপায়ার পার্টি (ইউকে)-এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর