- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» ২০ বছরে পদার্পণ করল নৃত্যশৈলী, সিলেটে দুই দিনব্যাপী উৎসব শুরু
প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী।
এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত।
দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।
বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত এর যৌথ পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, নৃত্যশৈলীর উপদেষ্টা কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক, প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, গীতবিতনা এর পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট সংগীত হিমাদ্রি শেখর, নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, নৃত্যশৈলীর প্রধান সম্বনয়ক বিভাষ শ্যাম যাদন, লিটন থিয়েটার এর পরিচালক আব্দুল কাইয়ুম, নৃত্যশৈলীর সম্বনয়ক ইঞ্জিনিয়ার হাসিব আহমদ প্রমুখ।
উৎসবের প্রথম দিনটি ছিল নৃত্যের বৈচিত্র্যে ভরপুর। শুরুতেই বসন্তের আবহে নবীন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ‘নবীন প্রাণের বসন্তে’ দর্শকদের বিমোহিত করে।
এরপর অভিজ্ঞ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে নান্দনিক নৃত্যের সংকলন ‘শেষ বিকেলের রঙ’ মঞ্চস্থ হয়। উচ্চাঙ্গ নৃত্য, লোকজ এবং সৃজনশীল নৃত্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করে নৃত্যশৈলী আজ ২০ বছরে পা দিয়ে অসংখ্য গুণী শিল্পী তৈরি করেছে।
এই দুই দিনের আয়োজনে অডিটোরিয়াম প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।
অতিথিরা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নৃত্যশৈলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর