- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দু‘দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৬ | বুধবার
কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে : উপাচার্য ইকবাল
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে এবং নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করতে ধারাবাহিক শেখা ও দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
দক্ষতা অর্জর্নের জন্য সৃজনশীল শিক্ষা এখন অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (৮ এপ্রিল) এনইইউবি সম্মেলন কক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তাদের ও মঙ্গলবার অডিটরিয়ামে শিক্ষকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এনইইউবি- আইকিউএসি’র পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে‘র সভাপতিত্বে ও এনইইউবি- আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি‘র বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. জাকির হোসেন, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন প্রমুখ।
দুই দিনের এ প্রশিক্ষণ অংশগ্রহনকারী এনইইউবি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর