- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক করেছেন, ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা।
বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে।
সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান।
এসময় তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করছে।
বৈঠকে জ্যাপফার এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশে কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, সম্ভাবনাময় কৃষি খাত এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠান জ্যাপফা ২০২০ সাল থেকে এদেশে বিনিয়োগ করে আসছে এবং ইতোমধ্যে পোল্ট্রি ফিড খাতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশে জ্যাপফার এই বিনিয়োগ কার্যক্রম বে গ্রুপ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে বর্তমানে জ্যাপফার বার্ষিক টার্নওভার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Listyowati, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান, ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর