শিরোনামঃ-

» সিলেটে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা ও র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।

প্রস্তুতি সভায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের একটি অংশ। এটি সুন্দরভাবে উদযাপনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষের শোভাযাত্রায় ইসলামি শরিয়া বিরোধী কোন কিছু ব্যবহার করা যাবে না।

Manual7 Ad Code

সিলেট একটি ঐতিহ্যবাহী জনপদ, কিন্তু এখানে সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য কোনো খোলামেলা পরিবেশ নেই।

ভালো উদ্যান ও সাধারণ মানুষের চলাফেরার মতো জায়গার এখানে অভাব রয়েছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রায় এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

বাংলাদেশের সকল জেলার মধ্যে সিলেটের হাসপাতালেই রোগী সবচেয়ে বেশি এবং সিলেটের মানুষ কিছুটা স্বাস্থ্যের প্রতি অসচেতন, যেমন তারা রাতে খুব দেরিতে ঘুমায় আবার দেরিতে ঘুম থেকে ওঠে।

তাই আমার ইচ্ছা সিলেটে একটি খোলামেলা সুন্দর জায়গা তৈরি করা যেখানে মানুষ অবসর সময়ে হাঁটাচলা করতে পারবে।

Manual8 Ad Code

এ সময় তিনি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান হোসেন খান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাইদুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, বিসিকের ডিজিএম সুহেল হাওলাদার, জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ ও সরকারি জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930