শিরোনামঃ-

» মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপার-এ বাৎসরিক বই বিতরণ

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

ইসলাম শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই : নজরুল ইসলাম মুনিম

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, ইসলাম ও কুরআন শিক্ষার মাধ্যমেই বর্তমান কোমলমতি শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আরও মনোযোগী হতে হবে। ইসলাম শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপার দীর্ঘদিন ধরে সিলেটে মানসম্মত দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে এবং এই বাৎসরিক বই বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ছড়ারপারস্থ মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপার-এর বাৎসরিক বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুহতামিম ও সচিব মাওলানা আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা জালাল উদ্দিন আজমী, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা শফিকুল ইসলাম।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান, হাজী হানিফ মিয়া, ক্যাশিয়ার এম খালেদ আহমদ, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা বশির আহমদ, আব্দুল মজিদ, সাজ্জাদুর রহমান, দেলওয়ার হুসাইন, সোহেল আহমদ, মাস্টার মো. সিদ্দিকুর রহমান সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

বই বিতরণ শেষে নতুন শিক্ষাবর্ষের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31